স্টাফ রিপোর্টার মেহেদী হাসান খান : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ২২/০৪/২১ তারিখে বেলা ২.৩০টায় সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজারে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান,"আমাদেরকে দেখে কাস্টমারসহ দোকানের সাটার নামিয়ে দিয়ে ভাবছেন খুব ঠকিয়ে দিলেন আমাদের। আমরা ঠকলাম নাকি নিজেরাই ঠকলেন!!? একটু লাভের আশা যেন কারো জীবননাশের কারণ হয়ে না দাঁড়ায়।
সরকারি নির্দেশনা মেনে চলুন, নিরাপদ থাকুন।"
এ সময় সরকারি বিধি অমান্য করার অপরাধে কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টে তফসিলভুক্ত আইনে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে সর্বোপরি সরকারি সকল নির্দেশনা পালন করতে অনুরোধ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান,”স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে “দণ্ডবিধি ১৮৬০”এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আমাদেরকে দেখে নয়, নিজেকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলুন।
জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”